Logo
×

জেলার খবর

সুনামগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার বিতরণ

Icon

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২২:৪০

সুনামগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার বিতরণ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সকল শহীদের স্মরণে এবং পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরতে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাতীয় ছাত্রশক্তি। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


ইফতার বিতরণকালে জাতীয় ছাত্রশক্তি বিশ্বম্ভরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সাধারণ মানুষের সাথে রমজানের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক শরীফ হোসাইন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব জুনাইদ আহমেদ। এছাড়াও ইফতার বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন সংগঠনের অন্যতম সংগঠক জসীম উদ্দিন, রায়হান ওমর এবং সদস্য জোবায়ের আহমেদসহ অন্যান্য কর্মীবৃন্দ।


উপজেলার বিভিন্ন পয়েন্টে খেটে খাওয়া মানুষ ও পথচারীদের হাতে ইফতার তুলে দেওয়ার এই উদ্যোগটি স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে