জামালপুরে বিএনপির দ্বন্দ্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, মানববন্ধন
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ২০:১৪
জামালপুর শহরতলীর রাম নগর সাতরাস্তা মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর তিনটার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।
এসময় বক্তব্য রাখেন ভুক্তভোগী সোহেল, সাবেক ছাত্রদল নেতা মানিক, রতন ও জেলা যুবদল নেতা ইমরানসহ বিএনপির নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন- গতকাল রাতে রামনগর সাত রাস্তা মোড়ে সোহেল নামে একজন তার দোকানে একটি ফেস্টুন টানান। ফেস্টুনে তিনি যুবদল নেতা সোহেল রানা খানকে মেয়র হিসেবে দেখতে চান। ফেস্টুন লাগানোর কিছুক্ষন পরেই সেটি নিয়ে পুড়িয়ে দেয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। আর তার দোকান ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।
এসময় বক্তারা আরো বলেন- বিএনপি নামধারী কতিপয় দুর্বৃত্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান এর ছবি সম্বলিত ফেস্টুন ছিঁড়ে পুড়িয়ে দেয়। যারা এগুলো পুড়িয়েছে তারা কখনো বিএনপি হতে পারে না। আমরা তাদের আজীবন বহিষ্কার চাই।
এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অতিদ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

logo-2-1757314069.png)
