মৌলভীবাজারে শিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৯:৪৮
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরর আলীনগর ইউনিয়ন শাখা। সোমবার সকাল ১০টায় স্থানীয় মেরিট কেয়ার মডেল স্কুলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাজির হাসান ইসলামী দাখিল মাদরাসা থেকে বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। তাঁদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত সাইদুল ইসলাম সাঈদ ও মো. সাব্বির আহমদ এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত তাসকিয়া হক তামাচ্ছুম রয়েছেন। সংবর্ধিত শিক্ষার্থীরা বর্তমানে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।
আলীনগর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শ্রীমঙ্গল ও শমসেরনগর থানা সভাপতি মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাহফুজুল হক তামিম এবং বাংলাদেশ যুব জমায়াতে ইসলামী, কমলগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. মহাআলম জিহাদি।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আদর্শ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

logo-2-1757314069.png)
