Logo
×

জেলার খবর

জয়পুরহাটে পারিবারিক কলহে পিতার ছুরিকাঘাতে পুত্র আহত

Icon

আল রাফি, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০০:০১

জয়পুরহাটে পারিবারিক কলহে পিতার ছুরিকাঘাতে পুত্র আহত

জয়পুরহাট জেলার আক্কেলপুরে পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে পুত্র মো. মারুফ হোসেন (১৮) গুরুতর আহত হয়েছে।


রোববার (১ মার্চ) রাত সাড়ে নয়টায় উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। রোববার রাতে ওই বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে নিজ বাড়িত মারুফের পিতা মো. রনি রাগান্বিত হয়ে ছুরি দিয়ে  তাকে আঘাত করেন। এতে মারুফ গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়।


এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহীন রেজা বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।