Logo
×

জেলার খবর

জামালপুরে ইটের নিচে পুতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১৯:২৯

জামালপুরে ইটের নিচে পুতে রাখা টিসিবির ১৪৪৪ লিটার তেল জব্দ

জামালপুর শহরের একটি পরিত্যাক্ত গোডাউন ইটের নিচে পুতে রাখা হয় টিসিবির ভোজ্য তেল। সেখানে অভিযান পরিচালনা করে ১৪৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে।


রোববার (০১ মার্চ) বিকালে বাগেরহাটা বটতলা এলাকার  র‌্যাব-১৪ ও ভোক্তা অধিকার অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।  এসময় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।


ভোক্তা অধিকার ও র‌্যাব জানায়-  গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের পরিত্যাক্ত গোডাউনে যৌথভাবে অভিযান পরিচালনা করে তারা। এসময় ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে র‌্যাব। আর পুরো ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা কথা জানিয়েছে তারা।


র‌্যাব-১৪ সিপিসি-১ কোম্পানী কমান্ডার মেজর লাবিব বলেন, আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই স্পটে অভিযান পরিচালনা করি। এখানে ইটের নিচে তেলগুলো পুতে রাখা হয়। এই ঘটনার সাথে জড়িত থাকায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ভোক্তা অধিকার অধিদপ্তরের জামালপুরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম বলেন, এই তেলগুলোর গায়ের মোরক তুলে ফেলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এগুলো টিসিবির পন্য। এই পন্যগুলো বিতরণ না করে এখানে এনে জমিয়ে রেখা হচ্ছিলো। আজ অভিযান চালিয়ে ৭২২টি দুই লিটারের বোতল জব্দ করা হয়।