Logo
×

জেলার খবর

রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১০:৪৬

রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে ্যাব।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ্যাব-১০ অধিনায়কের পক্ষে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।


গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার মৃত জব্বার সর্দারের ছেলে কামিল সর্দার (৩৫), মধু শেখের ছেলে রকি শেখ (২৬), জামিন সর্দারের ছেলে রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২) হাসান সর্দার (২৩), সিদ্দিক শেখের ছেলে বাশার শেখ (২৬) শুভ শেখ (২০)


জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে  রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে ভুক্তভোগী আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।


এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং ্যাব--এর সহযোগিতায় ধামরাই থানার সিতি বাজার এলাকা হতে এজাহারভুক্ত জন আসামি পরবর্তীতে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, কৃৃষক হত্যা মামলায় এজাহার নামীয় জন আসামিকে র‍্যাব-১০ গ্রেপ্তার করেছে শুনেছি। তবে আসামিদের এখনও আমরা হাতে পাইনি।