জামালপুরে ভারটেক্স ওয়ার্ল্ড লিমিটেডের মানবিক উদ্যোগে মরণোত্তর অনুদান
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬
মানুষের উপকার করার মাঝে সবচেয়ে বড় উপকার হলো রিজিকের ফায়সালা করা। আমরা এই কাজটিই অত্যন্ত যত্নের সহিত করে যাচ্ছি। সুখে–দুঃখে কাস্টমারের পাশে থাকাই আমাদের একমাত্র লক্ষ্য।
এই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জামালপুরের মেলান্দহ এলাকার মৃত ব্যক্তি জালাল উদ্দিন এর পরিবারের হাতে ৫০,০০০ টাকা মরণোত্তর অনুদান প্রদান করা হয়েছে। অনুদানটি নমিনি শাফিয়ান এবং পুত্রবধু উম্মে হাসিনা এর হাতে দেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) জামালপুর জেলার মডেল মসজিদের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় বিকাল ৩ টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. তোজাম্মেল হক বকুল, মার্কেটিং ডিরেক্টর আনিছুর রহমান হিরা।
আয়োজনে সঞ্চালনা করেন মাহফুজুর রহমান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সঞ্জয় নাগ, মুফতি রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুল মালেক, হাফিজা পারভীন সুইটি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো.তোজাম্মেল হক বকুল বলেন , এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়—বরং গ্রাহক ও তাদের পরিবারের প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে গ্রাহকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

logo-2-1757314069.png)
