সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৩
সুনামগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শহরের পানসী রেস্টুরেন্টের কনফারেন্স হলে এই মাহফিল আয়োজিত হয়।
পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ শামসউদদীন ও মুমতাজুল হাসান আবেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল্লাহ এবং মাওলানা মাহমুদুর রহমান দেলওয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামায়াতের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

logo-2-1757314069.png)
