Logo
×

জেলার খবর

আন্তজেলা মিনি ট্রাক বৈধ কমিটির কাজে বাধা দেয়ার অভিযোগ বিলুপ্ত কমিটির বিরুদ্ধে

Icon

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

আন্তজেলা মিনি ট্রাক বৈধ কমিটির কাজে বাধা দেয়ার অভিযোগ বিলুপ্ত কমিটির বিরুদ্ধে

আশুলিয়ায় বাংলাদেশ আন্তঃ জেলা মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের বৈধ কমিটি থাকার পরও বিলুপ্ত কমিটির সদস্যরা অবৈধ ক্ষমতা খাঁটিয়ে কার্যক্রমে বাঁধা প্রধান করছে বলে অভিযোগ উঠেছে। 


জানা যায়, বাংলাদেশ আন্তঃ জেলা মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার বর্তমান বৈধ কমিটিকে কাজ করতে বাঁধা প্রদান করছে বিলুপ্ত কমিটির সদস্যরা।


যারা কজে বাঁধা প্রদান করছে তারা শ্রমিকদের স্বার্থে কোন প্রকার কাজ করতে পারেনি বলে গত বছর ডিসেম্বর মাসে ১৪ তারিখে তাদের কমিটি বিলুপ্ত করা হয়।পরে নতুন কমিটি দিয়ে কার্যক্রম শুরুর অনুমোদন দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি থেকে। কিন্তু পরবর্তীতে নতুন কমিটির সদস্যদের কার্যক্রমে বাঁধা প্রদান করা হয়।


এ বিষয়ে বাংলাদেশ আন্তঃ জেলা মিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করা হলে তিনি বাইপাইল (পৃর্বপাড়) শাখার সভাপতি মোঃ সোহেল আহম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ আহম্মেদ ( প্রিন্স) এর কমিটিকে বৈধ বলে নিশ্চিত করেছেন।