Logo
×

জেলার খবর

আশুলিয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

Icon

শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০

আশুলিয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

আশুলিয়ার পবনারটেক এলাকার পারিবারিক কলহের জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করে পালিয়েছেও স্বামী। 

 

আজ (২৮ ফেব্রুয়ারি, ২০২৬)  পরিবারের লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।


নিহতের নাম রুমানা আক্তার রুমি। তিনি স্বামীর সাথে পবনারটেক এলাকায় হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতো, সে তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। ঘাতক স্বামী বিল্লাল রংপুরের পীরগাছা এলাকার ছালদার মিয়ার ছেলে।


আশুলিয়া থানার পুলিশ জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষয়টি হত্যাকান্ড। তদন্ত করে বিষয়টি জানা যাবে।