সুনামগঞ্জে মাইজবাড়ি ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্মের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৭
সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় সামাজিক সংগঠন মাইজবাড়ি ইয়ুথ ইউনাইটেড প্লাটফর্ম (মাইআপ)-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আলী আকবর-এর সভাপতিত্বে ও হাফিজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.কে.এম আজাদ, পৌর ভূমি অফিসের সহকারী তসিলদার আহমেদ জহুর, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট কামাল হোসেন এবং মাইজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, তরুণ সমাজকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। মাইআপ-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ইফতারের পূর্ব মুহূর্তে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের মাধ্যমে সামাজিক সম্প্রীতি বাড়ানোর এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

logo-2-1757314069.png)
