Logo
×

জেলার খবর

নতুন বিমানবন্দর নয়, পুরাতনগুলো চালুর তাগিদ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৩

নতুন বিমানবন্দর নয়, পুরাতনগুলো চালুর তাগিদ: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বিগত সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দরগুলো চালু করাসহ বিমানকে লাভজনক করা এবং বিমানের টিকিটের দাম কমানো সম্ভব বলে মন্তব্য করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। যেমন গতকাল প্রতিশ্রুতিগুলোর মধ্যে কৃষিঋণের ১০ হাজার টাকা মওকুফের উদাহরণও দেন তিনি। 


সরকারে থেকে বোঝা যাচ্ছে-প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, নষ্ট হয়ে গেছে এবং দুর্নীতির ছোঁয়া রয়েছে। বিস্তর দুর্নীতি হয়েছে। সেগুলো পূরণ ও সংস্কার করতে সময় চান তিনি। 


এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মক্ষমতা দেখে সরকারি কর্মকর্তারা নিজেরাও পরিবর্তিত হচ্ছেন। আর যারা কাজ করতে অপারগ, তারা সরে যাচ্ছেন। 


এদিকে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার বিচার নিশ্চিত করতে সহায়তার কথাও বলেন। 


এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুফ আলী, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।