বগুড়া-৬ উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল
জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৬
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে মনোনয়ন দেওয়া হয়েছে। শুক্রবার সকালে দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
অন্যদিকে একই আসনে প্রার্থী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ আসন থেকে নির্বাচিত হয়ে পরে পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
শূন্য আসনে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। উপ-নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে।

logo-2-1757314069.png)
