বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৫
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
দলীয় সূত্র জানায়, রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত দলের চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে রেজাউল করিম বাদশার হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
এর আগে রেজাউল করিম বাদশা বগুড়া পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা ও সক্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিভিন্ন দল তাদের প্রস্তুতি জোরদার করছে।

logo-2-1757314069.png)
