রাস্তার গাছ কেটে বাড়ির পথ বানানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০৬
গাড়ি নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথ সুগম করতে কিশোরগঞ্জর মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত গাছ কাটার অভিযোগের মামলায় সদস্যপদ স্থগিত হওয়া বিএনপির নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহাঙ্গীর মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) ড. এসএম ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তার (জাহাঙ্গীর) নামে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

logo-2-1757314069.png)
