Logo
×

জেলার খবর

ইফতারের বেগুনে পোকা, চার রেষ্টুরেন্টকে জরিমানা

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৯

ইফতারের বেগুনে পোকা, চার রেষ্টুরেন্টকে জরিমানা

জামালপুরে ইফতারের বেগুনিতে পোকাসহ নিম্ন মানের খাবার সরবারাহের অভিযোগে চার রেষ্টুরেন্ট ও হোটেলে মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কতৃপক্ষ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শহরের তমালতলা থেকে ও ফৌজদারি মোড় পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এসময় সাথে ছিলেন নিরাপদ খাদ্য কতৃপক্ষের কর্মকর্তা আবু নাছের মো. শফিউল্লাহ। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানা গেছে, শহরের তমালতলায় তাজ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে বেগুনিতে পোকা পাওয়ায় ২০ হাজার  ও পাশের রংধনু রেস্টুরেন্ট মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফৌজদারি মোড়ে মানসম্মতভাবে খাবার না রাখায় সেলিম হোটেল মালিককে ৫ হাজার টাকা ও হাফিজুর হোটেল মালিককে ৫ টাকা জরিমানা করা হয়।  

এছাড়াও অভিযানের অংশ হিসেবে বিভিন্ন দোকানে বিক্রিত গরুর দুধ সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়।।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি। কোথাও পোড়া তেল ব্যবহার করা হচ্ছে কিনা, জিলাপিতে ক্ষতিকর রং দেওয়া হচ্ছে কিনা এসব বিষয় আমরা বিশেষভাবে নজরে রাখছি। অভিযানে দুটি প্রতিষ্ঠানে বেগুনিতে পোকা পাওয়ায় জরিমানা করা হয়েছে এবং খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করায় আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।