Logo
×

জেলার খবর

সিলেটে চেকপোস্টে প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮

সিলেটে চেকপোস্টে প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে একটি ওয়াকিটকি, চায়নিজ কুড়াল ও প্রাইভেট কারসহ দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত দেড়টার দিকে এয়ারপোর্ট বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।

এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে একটি চায়নিজ কুড়াল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত্রিকালীন চেকপোস্ট চলাকালে কোম্পানীগঞ্জ থেকে আসা প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে পুলিশের একটি ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়ায় দুইজনকে থানায় নেওয়া হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।