Logo
×

জেলার খবর

নারী দোকানদারকে জাল টাকা দিয়ে বিপাকে ক্রেতা

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩

নারী দোকানদারকে জাল টাকা দিয়ে বিপাকে ক্রেতা

বরিশালের গৌরনদীতে নারী দোকানীর কাছে জাল টাকার নোট ভাঙ্গতি করতে গিয়ে জাল টাকার ব্যবসায়ী আশরাফ চৌকিদারকে (৪২) আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার বংকুরা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত আশরাফ একই উপজেলার সাহাজিরা গ্রামের আনোয়ার চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান-দীর্ঘদিন ধরে এলাকায় জাল টাকার বিস্তার ঘটিয়ে আসছে যুবক আশরাফ। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সাড়ে বারটার দিকে বংকুরা এলাকার এক নারী দোকানদারের কাছে জাল টাকা ভাংতি করতে গিয়ে ধরা পড়ে। এসময় স্থানীয় জনতা তাকে মারধর করে চন্দ্রহার বাজারে নিয়ে এসে আটকে রাখে। 

পরে চন্দ্রহার বাজার থেকে থানা পুলিশের সদস্যরা জাল টাকাসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন-খবরপেয়ে উত্তেজিত জনতার হাত থেকে আশরাফ নামের একজনকে আটক করা হয়েছে। 

এসময় আটককৃতের কাছ থেকে ১ হাজার টাকার তিনটি জাল নোটসহ মোট ৪ হাজার তিনশ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনার আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।