Logo
×

জেলার খবর

৩৫ কেজি গাঁজা ও নৌকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০

৩৫ কেজি গাঁজা ও নৌকাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জের জামালগঞ্জে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩৫ কেজি গাঁজা ও একটি নৌকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি রাত্রিকালীন টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি সন্দেহভাজন নৌকা তল্লাশি করে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—জামালগঞ্জ থানাধীন চান্দি হরিপুর গ্রামের বাসিন্দা মো: শাহজাহান (৩৮) এবং নরসিংদী জেলার রায়পুরা থানার রানা সর্দার (২৮)।

জামালগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।