আশুলিয়ায় গৃহকর্মী শিশুকে নির্যাতনের অভিযোগে ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
আশুলিয়ায় ১০ বছরের সামিয়া নামের এক গৃহকর্মিকে নির্যাতনের অভিযোগ উঠেছে ডাক্তার দম্পতির বিরুদ্ধে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এ আলমগীর হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।
আহত গৃহকর্মীর গ্রামের বাড়ি পাবনা জেলার বাদাই গ্রামে। তার বাবার নাম রজব মন্ডল মা লায়লা খাতুন। সে ১১ মাস ধরে এই বাড়িতে কাজ করে আসছিল।
জানা যায়, দীর্ঘদিন ধরে গনস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ডাক্তারের জাহিদুল ইসলামের বাসা বাড়িতে সামিয়া নায়ের এই মেয়েটি কাজ করে আাসছিল। গত কাল সামিয়া ডাক্তার দম্পতির শিশু বাচ্চাকে খাওয়াতে গেলে মেয়েটি নানা বাহানা করতে থাকে। এসময় সামিয়া সেই শিশুকে ধমক দিলে তা ডাক্তার কানে যায়। সাথে সাথে কোন কিছু বুঝে উঠার আগেই ডাক্তার জাহিদুল ইসলাম তাকে লাঠি দিয়ে মারতে থাকে। সুযোগ বুঝে মেয়েটি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে কাঁদতে থাকে। এসময় এলাকাবাসী তার কান্নার কারণ জানতে চাইলে শিশু বিস্তারিত বলে। শিশুটির শরিরে বেশ কিছু আঘাতের চিহ্ন দেখতে পায় এলাকাবাসী। শুধু তাই নয় মেয়েটি এর আগেও বেশ কয়েক বার নির্যাতন করা হয়েছে সে আঘাতের চিহ্ন শরীরে রয়েছে। তাই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য ডাক্তার জাহিদুল ইসলামকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার জানান, বিষয়টি আমরা গুরুত্ত্বের সাথে দেখছি। মেয়েটির অভিবাবক গ্রামের বাড়িতে আসছে। তারা এসে মামলা করবে বলে আমাদের জানিয়েছেন।

logo-2-1757314069.png)
