সিলেটে আবারও মৃদু ভূমিকম্প
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৮
সিলেটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ কম্পন টের পান নগর ও আশপাশের এলাকার বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। কম্পনের তীব্রতা কম হওয়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে সিলেটে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলা এবং এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪।
এছাড়া গত ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১। ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

logo-2-1757314069.png)
