সড়কের পাশ থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২
বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যার পর এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তি মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি উত্তর কোড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের উত্তর পাশে একটি ওগোলপাতা ক্ষেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তার মাথার বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত রয়েছে, রহস্য উন্মোচন করতে পুলিশ কাজ করছে।

logo-2-1757314069.png)
