Logo
×

জেলার খবর

শপথ গ্রহণের পর হাদীর কবর জিয়ারত করলেন আতিকুর রহমান মুজাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২

শপথ গ্রহণের পর হাদীর কবর জিয়ারত করলেন আতিকুর রহমান মুজাহিদ

শপথ নেওয়ার পর শহিদ ওসমান হাদীর কবর জিয়ারত করেছেন কুড়িগ্রাম- (কুড়িগ্রাম সদর, রাজারহাট ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক . আতিকুর রহমান মুজাহিদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন মোনাজাতে অংশ নেন।

. আতিকুর রহমান মুজাহিদ বলেন, আল্লাহ আমাদেরকে শহীদ ওসমান হাদীর মতো আদর্শ, সততা, সাহস যোগ্যতা দান করেন। তিনি যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যাতে আমরা শহীদ হাদীর স্বপ্নের ন্যায়ভিত্তিক, মানবিক সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি।

তিনি আরও বলেন, দেশের ৩০০টি আসনে শহীদ হাদীর আদর্শে গড়া, যোগ্য, সৎ জনগণের কল্যাণে নিবেদিতপ্রাণ প্রতিনিধিদের দান করুন, যারা সত্য ন্যায়ের পক্ষে অটল থেকে দেশ জাতির সেবা করবে।

এই সময় উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম প্রমুখ।