Logo
×

জেলার খবর

কোন কেন্দ্রেই হারেননি জামালপুর-৪ আসনের বিএনপি প্রার্থী

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৪

কোন কেন্দ্রেই হারেননি জামালপুর-৪ আসনের বিএনপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের ৮৯টি কেন্দ্রের প্রতিটিতেই জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামীম তালুকদার।

গত ১২ তারিখ বৃহস্পতিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সরিষাবাড়ি উপজেলার সব কেন্দ্রের ফলাফলে দেখা যায়।

শামীম তালুকদার মোট ১,৪৭,৪০৬ ভোট লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান ৪৪,৯৪৭ ভোট। এতে তিনি ১,০২,৪৫৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল আওয়ালের নিজ কেন্দ্র আরামনগর মাদ্রাসা কেন্দ্রেও ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন। ওই কেন্দ্রে আব্দুল আওয়াল পান ৫৫২ ভোট, বিপরীতে শামীম তালুকদার পান ১,৭১৪ ভোট যেখানে ব্যবধান দাঁড়ায় ১,১৬২ ভোট।