Logo
×

জেলার খবর

সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম, মুখোমুখি বিএনপি ও মোমবাতি সমর্থকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

সংঘর্ষে উত্তাল চট্টগ্রাম, মুখোমুখি বিএনপি ও মোমবাতি সমর্থকরা

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি ও মোমবাতি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মোমবাতি প্রতীকের সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে তাদের ওপর হামলা চালায়, এতে ৮ থেকে ১০ জন আহত হন। তবে অভিযোগটি অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কেন্দ্রের ভেতরে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষটি কেন্দ্রের বাইরে ঘটেছে, ফলে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।