Logo
×

জেলার খবর

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৩

বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত

বগুড়ার ধুনট উপজেলায় ভোটকেন্দ্রের সামনে ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত মিলন বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

বিএনপির অভিযোগ, বুধবার রাতে মিলন তার বাড়ির পাশে হটিয়ারপাড়া ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।