Logo
×

জেলার খবর

বরিশালে টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১০

বরিশালে টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মী আটক

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে এক লক্ষ দুই হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করেছে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যরা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় প্রদান করেন। আটককৃত ব্যক্তিরা হলেন হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। তারা দুজনেই ‍ঐ ‍এলাকার বাসিন্দা। ‍

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।