Logo
×

জেলার খবর

ঠাকুরগাঁওয়ে টাকা বিতরণের অভিযোগে দুই জাপা নেতাকে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫২

ঠাকুরগাঁওয়ে টাকা বিতরণের অভিযোগে দুই জাপা নেতাকে জরিমানা

ঠাকুরগাঁও আসনের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের মাঝে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগে জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার লোহাগাড়া চাঁদপুর এলাকায় ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাতালের গোডাউন ঘরে ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেখানে লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছিল।

সময় নির্বাচনী দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ঘটনাস্থলে উপস্থিত হলে ভোটার নেতা-কর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে ভোমরাদহ ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী সাংগঠনিক সম্পাদক শাহিন ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ ধারা অনুযায়ী আশরাফ আলীকে হাজার টাকা এবং শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।