চারঘাটে কৃষকদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৬
রাজশাহীর চারঘাটে কৃষকদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তার নাম বিরাজ আলী (৪৭)। তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।
বুধবার
(১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গোরস্থান এলাকায় তাকে চাঁপাতি দিয়ে
কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
আসন্ন নির্বাচনে তিনি ধানের শীষের
প্রার্থী আবু সাইদ চাঁদের
একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছিলেন।
স্থানীয়রা
জানান, বিরাজ মাঠে গরুর ঘাস
কেটে বাড়িতে ফিরছিলেন। মাঠ থেকে রামচন্দ্রপুর
গোরস্থান এলাকায় কালুহাটি-আড়ানী সড়কে উঠতেই হেলমেট
পরিহিত এক ব্যক্তি মোটরসাইকেল
চালিয়ে এসে বিরাজের উপরে
চাপাতি দিয়ে হামলা করে।
হামলাকারী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে
যায়। পরে তাঁর চিৎকারে
আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার
করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চারঘাট
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন
ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ
তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীর পরিচয় জানা যায়নি। ঘটনাটির
তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
