কমলগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর সংবাদ সম্মেলন ও ইশতেহার ঘোষণা
তারেকুল ইসলাম পাটোয়ারী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩
মৌলভীবাজারের কমলগঞ্জে মৌলভীবাজার-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নুরে আলম হামিদী (রিকশা প্রতীক) সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ তারিখ) দুপুর ১২টায় কমলগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শেখ নুরে আলম হামিদী তাঁর নির্বাচনী পরিকল্পনা, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসেমী, সহসভাপতি মাওলানা নুরুল মোত্তাকীন জুনাইদসহ শামসুল ইসলাম, সদরুল ইসলাম মাসুম, ফাত্তাউর রশিদ চৌধুরী ও দলের অন্যান্য নেতাকর্মীরা।

logo-2-1757314069.png)
