টেকনাফে বন্ধুকে ঘুরতে নিয়ে গিয়ে মানবপাচারকারীর কাছে বিক্রি
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১
ছবি: বামে ভুক্তভোগী তারেক এবং ডানে পাচারচক্রে জড়িত আজিজ
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়া এলাকার আমির হোসন এর ছেলে তারেককে সাবরাং কচুবনিয়া এলাকার সিদ্দিক আহমেদ এর ছেলে আজিজ ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে পাহাড়ি মানবপাচারকারীদের হাতে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
পরে, মানবপাচারকারীদের হাত থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকার মাধ্যমে তারেককে ফিরিয়ে এনেছেন বলে জানান ভুক্তভোগীর পিতা আমির হোসেন।
এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও মানবপাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর।
ভুক্তভোগী তারেক বলেন, পাহাড়ে নিয়ে গিয়ে তাকে শারীরিকভাবে অনেক নির্যাতন করা হয়েছে। পরে, তার বাবার কাছ থেকে মুক্তিপণ হিসেবে টাকা আদায়ের পর ছেড়ে দেয়ে।

logo-2-1757314069.png)
