Logo
×

জেলার খবর

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় নিজ গ্রামে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন শত শত মুসল্লি। জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহাজাহান চৌধুরী ও দাঁড়িপাল্লা নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।

গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে শিশু হুজাইফা আফনান গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম ও পরে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।

টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে শিশুটি মারা যায়।