Logo
×

জেলার খবর

কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০৫

কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সমাবেশে জনতার ঢল

মৌলভীবাজারের কুলাউড়া এনসি মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় নেতাকর্মী-সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামলে পুরো এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সমাবেশে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার–১ আসনে দলীয় প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার–২ আসনে ইঞ্জিনিয়ার সাহেদ আলীর হাতে দলের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম. এ. জি. ওসমানীর জন্মভূমি সিলেট,স্বাধীনতা যুদ্ধসহ রেমিট্যান্স আহরনে সিলেট অঞ্চল সর্বোচ্চ ভূমিকা রেখেছে,অথচ এই অঞ্চলে আন্তর্জাতিক মানের বিমানবন্দর থাকলেও সেটিকে এখন পর্যন্ত পূর্ণতা দিতে পারেনি আগের কোন সরকারই, জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে সিলেটের বিমানবন্দরকে পূর্ণতা দেয়াসহ আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। পাশাপাশি জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিশ,খেলাফত মজলিশ,লেবার পার্টিসহ শরিকদলের অন্যন্য নেতৃবৃন্দ।