নির্বাচনী কাজে নারীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭
নির্বাচনী কাজে যুক্ত নারীদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মহিলা জামায়াত।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেই মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়। এতে মহিলা জামায়াতের কয়েকশত নারী কর্মী অংশ নেন।
মিছিল চলাকালে তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এসময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা মহিলা বিভাগের দায়িত্ব শিলার সেরা জম্মুনিরা ছাত্রী সংস্থার জেলা সভানেত্রী হালিমা জান্নাত, জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী, দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ আসনের আসন পরিচালক আশেক মাহমুদ শান্ত উপজেলা আমীর মাহবুবুর রহমান তালুকদার, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী কার্যক্রমে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সাংবিধানিক অধিকার। কিন্তু বারবার নারীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং নির্বাচনী পরিবেশে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
এ ধরনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

logo-2-1757314069.png)
