Logo
×

জেলার খবর

দ্বিতীয়বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন রতন শেখ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

দ্বিতীয়বার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন রতন শেখ

দ্বিতীয়বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ। মাননীয় সিলেট রেঞ্জ ডিআইজি’র কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি রতন শেখ বলেন, এই সম্মান কেবল তাঁর একার নয়। তিনি এ অর্জন সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী-পেশার স্টেকহোল্ডার এবং সর্বসাধারণের প্রতি উৎসর্গ করেন। সকলের সহযোগিতায় দায়িত্ব পালনে উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে দেশের বিভিন্ন জেলায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনকালে রতন শেখ চারবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন। এছাড়াও তিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।

তার অর্জিত পুরস্কারের মধ্যে রয়েছে দুইবার আইজিপি পদক, শুদ্ধাচার পুরস্কার, জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান মিশন) এবং পিপিএম-সেবা পদক।

পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবায় সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই ওসি রতন শেখকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।