Logo
×

জেলার খবর

গণভোটে 'হ্যাঁ' ভোটের ক্যাম্পেইনে ছাত্রশিবির

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

গণভোটে 'হ্যাঁ' ভোটের ক্যাম্পেইনে ছাত্রশিবির

মৌলভীবাজারের কমলগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর থেকে ভানুগাছ বাজার এলাকায় এ প্রচারণা কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে জেলা অফিস সম্পাদক মো. তোফাজ্জল হোসাইনের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি সৈয়দ মাহফুজল হক তামিম, কলেজ সভাপতি ইশতিয়াক রাহিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রচারকালে নেতারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান এবং এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন।