জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিজানুর রহমান মজনু (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান মজনু বিলবালিয়া গ্রামের মরহুম আব্দুল মজিদ মাস্টারের ছেলে ও তিনি উপজেলার সেঙ্গুয়া শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউটে সিনিয়র শিক্ষক(গণিত) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন মিজানুর রহমান মজনু। এতে তিনি গুরুতর আহত হন।পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিক্ষক মিজানুর রহমান মজনুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী এবং শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইন্সটিটিউট এর সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।

logo-2-1757314069.png)
