মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত ৬
মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৪
মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংর্ঘষে আহত হয়েছে ৬ জন। আহতদের উদ্ধার করে হাসতাপালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর মরদেহ বহনকারী বরিশালগামী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স এবং ট্রাকের চালকসহ ছয়জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

logo-2-1757314069.png)
