Logo
×

জেলার খবর

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৬

সিলেটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা চৌহাট্টা পয়েন্টে সড়কে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রতিবাদ জানান। পাশাপাশি তারা বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি করেন। শিক্ষার্থীদের অভিযোগ, এসব সিদ্ধান্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক।

একপর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষার্থীদের বুঝিয়ে শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে বলে তারা মনে করেন। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

বিক্ষোভের কারণে চৌহাট্টা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।