জামালপুরের
মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের
জেরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত
হয়েছেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে
উপজেলার বাগরেরগড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন থেকে ৬০ শতাংশ সরকারি খাস জমি নিয়ে বাগরেরগড় এলাকার মামরুল ও বিলেত আলীর মধ্যে দ্বন্ধ চলে আসছিলো। সোমবার দুপুরে দুইপক্ষ সেই জমিতে গিয়ে অবস্থান নেয়। এসময় কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্রসহ লাঠি-শোটা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হয় অন্তত ১২ জন। আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ।

logo-2-1757314069.png)
