জামালপুরে ভোক্তা অধিকারের অভিযানে বিপুল পরিমাণ নকল হারপিক জব্দ; কারখানা বন্ধ
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫০
জামালপুরের মেলান্দহ উপজেলায় চরপলিশা বাজার এলাকায় অনুমোদনবিহীন নকল হারপিক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীনভাবে উৎপাদিত বিপুল পরিমাণ নকল হারপিক জব্দ করা হয়। পরে জব্দকৃত নকল পণ্য শহরের ফৌজদারি মোড়ে ধ্বংস করা হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটা নকল হারপিক তৈরির কারখানা সন্ধান পাওয়া যাই, সেখানে অভিযান পরিচালনা করে ৮০ কার্টুন হারপিক জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।

logo-2-1757314069.png)
