মৌলভীবাজারে জোটের প্রার্থীকে সমর্থন দিচ্ছে না জামায়াত
তারেকুল ইসলাম পাটোয়ারী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১৩
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালান তিনি।
সমাবেশে জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের নেতারা, আসন্ন নির্বাচনে দাড়িপাল্লার পক্ষে ভোট চান। তারা বলেন, নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।
সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি দেওয়ান আশিকুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান। সমাবেশ শেষে দাড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নির্বাচনী বিভিন্ন স্লোগানে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০ জানুয়ারী দল থেকে আব্দুল মান্নানকে প্রার্থীতা প্রত্যাহার করতে বলা হলেও সাধারণ জনগন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখায় প্রত্যাহার করতে পারেন নি তিনি।

logo-2-1757314069.png)
