কর্মীর মৃত্যুতে অঝোরে কাঁদলেন বিএনপির এমপি প্রার্থী জিলানী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১৫:১০
নির্বাচনী
জনসভায় বক্তব্য দিতে গিয়ে প্রদীপ
অধিকারী (৩০) নামে নিজ
দলের এক কর্মীর মৃত্যুতে
অঝোরে কেঁদেছেন গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি
মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের
কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।
শুক্রবার
(৩০ জানুয়ারি) রাতে কোটালীপাড়া উপজেলার
কান্দি ইউনিয়ন বিএনপি আয়োজিত ধারাবাশাইল বাজারের পূর্বপাশের বালুর মাঠে অনুষ্ঠিত নির্বাচনী
জনসভায় বক্তব্য দেওয়ার সময় প্রদীপের কথা
বলতে গিয়ে এস এম
জিলানী কান্নায় ভেঙে পড়েন। এসময়
এস এম জিলানীর কান্না
দেখে উপস্থিত দলীয় নেতাকর্মী, সাধারণ
জনগণও কেঁদে ফেলেন। প্রদীপ অধিকারী কিছু দিন আগে
এস এম জিলানীর একটি
মিছিলে গিয়ে সড়ক দুর্ঘটনায়
নিহত হন।
তিনি
কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামের হরবিলাস অধিকারীর ছেলে ও ঢাকা
কলেজের মেধাবী ছাত্র ছিলেন।
এস
এম জিলানী বলেন, ‘এবারের জাতীয় সংসদ নির্বাচন দুইভাবে
বিভক্ত। একটি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ,
আমার একাত্তরের পক্ষে। আর একটি মুক্তিযুদ্ধ,
স্বাধীনতা ও একাত্তরের বিপক্ষে।
যখনই
বাংলাদেশকে নিয়ে এই স্বাধীনতার
বিপক্ষের শক্তি ষড়যন্ত্র করেছে তখনই এদেশের মানুষ
ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছে।
আমি বিশ্বাস করি আগামী ১২
ফেরুয়ারির নির্বাচনে দেশের জনগণ তাদের ভোটের
মাধ্যমে মহান স্বাধীনতার পক্ষের
শক্তিকে বেছে নেবে।’
তিনি
আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ৪ লক্ষ
গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার
টাকার নিত্যপণ্য ক্রয় করতে পারবে।
এ ছাড়া কৃষকদেরকে
কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা এই কার্ডের মাধ্যমে
বিনামূল্যে সার, বীজসহ নানা সুযোগ-সুবিধা পাবে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে দেশের প্রতিটি পরিবারের
সদস্যদেরকে দেওয়া হবে স্বাস্থ্য
কার্ড।’
কান্দি ইউনিয়ন বিএনপির
সভাপতি নুরুল ইসলাম হাওলাদারের
সভাপতিত্বে অনুষ্ঠিত
নির্বাচনী জনসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, বিএনপি নেতা কাজী অমিত মাহমুদ,
শিক্ষক দিলীপ রায়, জগদীশ মল্লিক, অনিল চন্দ্র বিশ্বাস,
ব্যবসায়ী শসীম কুমার রায়, উপজেলা যুবদলের
সাধারণ সম্পাদক
মান্নান শেখ, কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নোমান মাহমুদ বক্তব্য
দেন।

logo-2-1757314069.png)
