Logo
×

জেলার খবর

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় ৫ জন নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১২:৩৪

নওগাঁর মহাদেবপুরে ট্রাকচাপায় ৫ জন নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নূরপুর গ্রামের বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, একটি ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান আরএমও ইমরুল কায়েস। তিনি বলেন, আহতদের ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।