Logo
×

জেলার খবর

সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ২৩:২৯

সিলেটে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শানাজ আহমদ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে  সরকারি এমসি একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বিশ্বনাথ উপজেলার শ্রীপুর রামপাশা গ্রামের মখন মিয়ার ছেলে। জানা যায় তিনি সিলেট নগরীর একটি পোল্ট্রি ফার্মের গাড়ি চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সিলেট থেকে সহকর্মীদের সাথে দাওয়াত খেতে গোলাপগঞ্জ পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামে এসেছিলেন নিহত শানাজ আহমদ।

দাওয়াত খেয়ে অন্য আরেক জনের মোটরসাইকেল নিয়ে গোলাপগঞ্জ পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। যাত্রাপথে সরকারি এমসি একাডেমির সামনে পৌঁছামাত্র মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে এবং শাহনাজ মোটরসাইকেল থেকে ছিটকে ডিভাইডারের অপর প্রান্তে গিয়ে পড়ে যান। এরপর বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায়া ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে আসে। পরবর্তীতে মরদেহ গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পুলিশ। গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক অনুপম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।