Logo
×

জেলার খবর

পানিতে ডুবে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Icon

গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৬:২২

পানিতে ডুবে নিখোঁজ শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পানিতে ডুবে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসআব আমীনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরীরা।

জানা যায়, সহপাঠীদের সাথে শুক্রবার (৩০ জানুয়ারি, ২০২৬) সকালে সিলেটের লালাখালে ভ্রমণে যান মুসআব। ভ্রমণকালে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী পানিতে নামার কিছুক্ষণ পর হঠাৎ ডুবে যান।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, মুসআব সাঁতার জানতেন না। পানিতে নামার পর অতিরিক্ত স্রোতের কারণে তিনি ভেসে যান এবং আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে বিজিবি, স্থানীয় বাসিন্দা ও মুসআবের সহপাঠীদের যৌথ চেষ্টা তার মরদেহ উদ্ধার করা হয়। 

মুসআব আমীন শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল থেকে সদস্য পদে প্রার্থী ছিলেন।