গণভোটে 'না' দেওয়া আমাদের সকলের ঈমানী দায়িত্ব: বিএনপি নেতা
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭
যদি 'হ্যাঁ' ভোট দেন তাহলে আপনি একাত্তরকে, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধকে অস্বীকার করলেন। তাই ‘না’ ভোট দেওয়া আমাদের সকলের ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান।
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে এক নির্বাচনী সভায় বক্তব্যে এমন মন্তব্য করেন।

logo-2-1757314069.png)
