Logo
×

জেলার খবর

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০১:২৭

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দল: আরিফুল ইসলাম

অব্যাহতভাবে দেশের বিভিন্ন জায়গায় নারীকর্মীদের উপরে হামলা হ্যারেজমেন্ট করছে বিএনপি বলে অভিযোগ করেন ১১ দল মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উত্তরা বিএনএস সেন্টার থেকে জমজম টাওয়ার পর্যন্ত এক বিক্ষোভ মিছিল সমাবেশে অভিযোগ আনেন তিনি। এসময় তিনি, শেরপুরে জামায়াতের উপজেলা সেক্রেটারিকে পিটিয়ে হত্যার ঘটনাকে বিএনপির কর্মীদের হত্যার উৎসবে মেতে উঠা উল্লেখ করেন। তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই দলটির প্রতি কোন নিয়ন্ত্রণ নেই। নিজেরা নিজেরা ইতোমধ্যে আড়াই শতাধিক মানুষ হত্যা করে এখন বিরোধী দলের কর্মীদের হত্যা করার উৎসবে মেতে উঠেছে। তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি এখন সর্ববৃহৎ নিয়ন্ত্রণহীন দলে পরিণত হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক তুরাগ মধ্য থানা নায়েবে আমীর জননেতা কামরুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার আহ্বায়ক নুর মুহাম্মদ, মুখ্য সংগঠক সরদার রিয়াদ, উত্তরখান থানার আহ্বায়ক নাবিল ব্যাপারী, আহমদ সামরানসহ উত্তরা ছাত্র নেতৃবৃন্দ।