Logo
×

জেলার খবর

জাঁকজমকপূর্ণ পরিবেশে জামালপুরে সরস্বতী পূজা উদযাপন

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৩৩

জাঁকজমকপূর্ণ পরিবেশে জামালপুরে সরস্বতী পূজা উদযাপন

হিন্দু ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষ্যে জামালপুরে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বসন্ত পঞ্চমী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজা শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আবহ তৈরি করে।

সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনার আয়োজন করে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ। শুক্রবার সকাল থেকেই কলেজ প্রাঙ্গণে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

সকাল ৮টা থেকে শুরু হয় প্রতিমা আনয়ন ও পূজার আনুষ্ঠানিকতা। পরে পূজারম্ভ, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। কলেজের সনাতন ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব আয়োজনে অংশ নেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, জ্ঞান, বিদ্যা, শিল্প ও সুরের দেবী সরস্বতীর আরাধনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা শুদ্ধ চিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যাশা করা হয়। সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি উৎসব। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা আনন্দ ও ভক্তিভরে পূজায় অংশগ্রহণ করেছেন। এমন আয়োজন শিক্ষাঙ্গনে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে তুলেন।