আইএইচপির স্পাইন কেয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:৪১
আন্তর্জাতিক হেলথ পার্ক (আইএইচপি) ঢাকায় “অ্যাডভান্সড স্পাইন কেয়ার” শীর্ষক একটি স্বাস্থ্য সচেতনতা সেমিনারের আয়োজন করেছে।
আধুনিক মেরুদণ্ড চিকিৎসা, উন্নত প্রযুক্তি এবং রোগীকেন্দ্রিক সেবা নিয়ে এতে আলোচনা হয়। মঙ্গলবার রাজধানী ঢাকায় একটি হোটেলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে থাইল্যান্ডের বিএনএইচ হাসপাতালের বিশেষজ্ঞ ড. অপিচাই চাইয়ারোজ এবং ড. আর্থিত হংভানিত উপস্থিত ছিলেন। আলোচকরা মেরুদণ্ডের আধুনিক চিকিৎসা, মিনিমালি ইনভেসিভ সার্জারি এবং উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেমিনারে আন্তর্জাতিক হেলথ পার্ক (আইএইচপি)-এর বাংলাদেশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হয়।
সংস্থাটি বাংলাদেশের রোগীদের বিদেশে উন্নত চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত করবে বলে প্রতিশ্রুতি দেয়।অনুষ্ঠানে চিকিৎসক, কর্পোরেট ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আইএইচপি-এর চেয়ারম্যান মি. নাজমুস আহমেদ আলবাব সফল আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং বিএনএইচ হাসপাতালকে বাংলাদেশে স্বাগত জানান। তিনি বলেন, এই অংশীদারিত্ব রোগীদের উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়াবে। সেমিনারে মূল বক্তব্য, প্যানেল আলোচনা, প্রশ্নোত্তর এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

logo-2-1757314069.png)
